1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন দেওয়া শুরু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৬০ সময় দর্শন

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সোমবার (২ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন আহ্বান করেছি। সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। এ মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো। যে নীতিমালা পাস হয়েছে, সেখানে বলা হয়েছে, আইপিটিভি রেজিস্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।

সদ্য গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা আইপি টিভির বিষয়ে তিনি বলেন, যেহেতু এখনও অনুমোদন দেওয়া শুরু করা হয়নি তাই কোনোটারই অনুমোদন নেই। তার (হেলেনা জাহাঙ্গীর) আইপি টিভিরও অনুমোদন নেই।

তিনি আরও বলেন, কিছু আইপি টিভির বিরুদ্ধে অভিযোগ আছে সেগুলো ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। এমন কোনো অভিযোগ আমাদের নজরে এলে আমরা ব্যবস্থা নিই। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার (হেলেনা জাহাঙ্গীর) ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host