1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

গুঞ্জন উড়িয়ে দিলেন দীঘি!

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৬১২ সময় দর্শন

ছোট দীঘি এখন বেশ বড়। নায়িকা হিসেবে ব্যস্তও হয়ে পড়েছেন। এরইমধ্যে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবির কাজ শেষ করেছেন তিনি। বঙ্গবন্ধু’র বায়োপিকেও কাজ করছেন দীঘি। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিতে বঙ্গবন্ধু’র স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব ‘রেণু’র কিশোরী বেলার চরিত্রে দেখা যাবে তাকে। এর বাইরে তিনি কাজ শেষ করেছেন শামীম আহমেদ রনীর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির। কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করছেন তিনি জুটিবদ্ধ হয়ে। এ বছরের শুরুতেই তারা একসঙ্গে কাজ করবেন বলেও শোনা যায়। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিলেন দীঘি।

 

সাফ জানালেন, এমন কিছুই হচ্ছে না। এটা পুরোপুরি বানোয়াট খবর। দীঘি বলেন, খবরটি ভিত্তিহীন। একটা সময় আমি আর শাকিব আঙ্কেল চাচা-ভাতিজি চরিত্রে অভিনয় করেছি। তবে তার সঙ্গে নায়িকা হিসেবে এখনো কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। সামনে কি হবে সেটাও বলতে পারছি না। তবে আপাতত এমন কোনো ছবিতে আমরা কাজ করছি না। যে খবর ছড়িয়েছে সেটা পুরোপুরি ভিত্তিহীন। দেখা যাক সামনে কি হয়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host