1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

গণহত্যায় জড়িত আসামি সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে আল্টিমেটাম

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া গণহত্যায় জড়িত মামলার আসামি পুলিশের সাবেক ওসি শাহ আলমের পুন:গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছে উত্তরার ছাত্র-জনতা।

শুক্রবার জুমার নামাজের পরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে থেকে ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

আরো বক্তব্য দেন উত্তরায় গণহত্যা নিয়ে কাজ করা অন্যতম সংগঠন জুলাই রিভোলিউশনারি অ্যালায়েন্সের মুখপাত্র সালেহ মাহমুদ রায়হান, প্রকৌশলী তালহা জুবায়েরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এটা কি বাংলা সিনেমা? এ ধরনের কর্মকাণ্ড কোনভাবেই মেনে নেয়া যায় না। গণহত্যার একজন অন্যতম নায়ক এইভাবে থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া, এটা জনতা সহ্য করবে না। আমাদের কাছে তথ্য আছে, তাকে লকাপে না রেখে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহিবুল্লাহ সাহেবের রুমে রাখা হয়েছিল। সে ওইখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যায়। এটাতো পালিয়ে যাওয়া নয়, তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তাকে ২৪ ঘন্টার মধ্যে পুনঃগ্রেফতার করতে হবে।’

বিক্ষোভ শেষে আজমপুর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত  সমােেবশ  উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তিনি বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা তদন্ত কমিটি গঠন করেছি। যারা তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে এবং আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, তাকে পুনঃগ্রেফতার করার জন্য। আপনারা জানেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে গ্রেফতারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এএসআই সাজ্জাদ হোসেনকে সাসপেন্ড করা হয়েছে ও বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।

ওসি শাহ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উত্তরা গণহত্যার মূল স্পট ছিল উত্তরা পূর্ব থানার সামনের এলাকা এবং ৫ আগস্ট বিকালে থানার ভিতর এবং ছাদ থেকে ছোড়া অতর্কিত গুলিতে এই একটি স্পটে শহিদ হন প্রায় ৫০ জন। যে কারণে ওইদিন রাতে বিক্ষুদ্ধ জনতা উত্তরা পূর্ব থানা ভবন পুড়িয়ে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাহ আলম সর্বশেষ  ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। ডিএমপির একটি দল বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে কুষ্টিয়া পুলিশ লাইনস এলাকা থেকে তাকে  গ্রেফতার করে। পরবর্তীতে কুষ্টিয়া থেকে বুধবার মধ্যরাতে তাঁকে উত্তরা পূর্ব থানায় এনে হেফাজতে রাখা হয়। দুপুরে সেখান থেকে তিনি পালিয়ে যান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host