1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

গণটিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৪১২ সময় দর্শন
গণটিকার দ্বিতীয় ডোজ বৃহস্পতিবার

অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনাভাইরাসের টিকাগ্রহণকারী ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে বৃহস্পতিবার। টিকার প্রথম ডোজ যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজও সেখান থেকেই নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমরা এ বিষয়ে সবখানে নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। এতে যারা যেভাবে টিকা পেয়েছে সেভাবেই দ্বিতীয় ডোজ পাবে। কিন্তু যেসব কেন্দ্রে রুটিন টিকাদান কার্যক্রম চলে, সেখানে ওইদিন টিকা না দিয়ে অন্য একদিন টিকা দিতে বলেছি। কারণ রুটিন ইপিআই প্রোগ্রামে আমরা কোনোভাবে প্রভাব ফেলতে চাই না।’

তিনি আরও বলেন, ‘মেইনলি ২৮ তারিখেই হবে। কিন্তু কিছু রিমোট এরিয়ায় হয়ত আরও দুয়েকদিন দেরি হতে পারে। কেউ টিকা নিতে না পারে তাহলে সে পরবর্তীতে আমাদের মূল কেন্দ্রে গিয়ে টিকা নেবে।’

এর আগে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সারা দেশে গণটিকাদান কর্মসূচি চালানো হয়। পরেরদিনও টিকা দেওয়া হয় কোনো কোনো জায়গায়। ওই দুই দিনে ৮২ লাখের বেশি মানুষ প্রথম ডোজ নেন। এদিকে গতকাল সোমবার পর্যন্ত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ কোটি ৬ লাখ ২৭ হাজারের বেশি মানুষ। দ্বিতীয় ডোজ সম্পন্ন নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৬২ হাজার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host