1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

খালেদা জিয়াকে উঠতে হবে নৌকায়ই: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১৬ সময় দর্শন

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেছেন, সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা একথা বলেন।  ১২ কার্যদিবসের এই অধিবেশন আজ শেষ হয়েছে।  শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে সরকার পদ্মা সেতু করেছে, প্রশংসা তো করলই না, খালেদা জিয়া বলেছিলেন, জোড়াতালির পদ্মা সেতুতে কেউ উঠবেন না।

সেতুতে না উঠে নৌপথে যেতে হলে নৌকাতেই উঠতে হবে।

প্রধানমন্ত্রী এসময় হাস্যরস করে বলেন, ‘উপায় নাই, নৌকায়ই চড়তে হবে।  আমাদের নৌকা অনেক বড়।  সবাইকে নেব।  কিন্তু বেছে নেব।  কেউ যেন নৌকা ফুটো করতে না পারে।’

বিভিন্ন খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে সরকার প্রধান বলেন, একযুগ সরকার একটানা ক্ষমতায় থাকায় উন্নয়নকাজ দৃশ্যমান হয়েছে।  বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, একসময় ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশ চলত।  একেকটা দলের একেকটা নীতি আছে।  বিএনপি বলেছিল, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না।  বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না।  অনেক প্রশ্ন তারা করেন, সমালোচনা করেন।  আয়নায় মনে হয় ভালো করে চেহারা দেখেন না।  আয়না দেখেন নিশ্চয়ই সেটা মেকআপের জন্য।  কিন্তু নিজেদের কাজগুলো দেখেন না।

সরকারের উন্নয়নের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেশকে নিজ পায়ে দাঁড় করাতে চেয়েছে।  সেটা পেরেছে।  জনগণ ভোট দিয়েছে, তাদের মর্যাদা রক্ষা করা, সেবা করা সরকারের দায়িত্ব। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host