1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ক্ষমা চাইলেন পেইন অশ্বিনের কাছে সংবাদ সম্মেলন করে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৬১৯ সময় দর্শন

সংবাদ ডেস্ক: সিডনি টেস্টের অনেক ঘটনা আর নাটকীয়তার মাঝে অন্যতম আলোচিত বিষয় ছিল রবিচন্দ্রন অশ্বিনকে অজি অধিনায়ক টিম পেইনের স্লেজিং। সিডনিতে পেইনের শেষদিন একেবারে দুঃস্বপ্নের মতো কেটেছে। তিনটি ক্যাচ ফস্কানোর পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে ‘কুরুচিকর’ ভাষায় স্লেজিং করায় সমালোচনার মুখে পড়েছেন পেইন। ম্যাচের শেষে অবশ্য সেই ধরনের ভাষা ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন। সাফাই দিয়ে বলেছেন, ‘আমিও মানুষ।‘

আজ মঙ্গলবার মঙ্গলবার আচমকা সংবাদমাধ্যমের সামনে হাজির হন পেইন। তার উদ্দেশ্য ছিল কিছু বিষয়ে সবাইকে জানানো। তার মাঝে অন্যতম হলো অশ্বিন ইস্যু। সেই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে পেইন বলেন, ‘সব ছিল খেলার অংশ (অশ্বিনের সঙ্গে কথার লড়াই)। এর মাঝে অন্য কিছু ছিল না। গতকাল ম্যাচ শেষে খুব দ্রুতই অশ্বিনের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি, “শেষ পর্যন্ত আমিই বোকা বনে গেলাম, তাই না?” মুখে কথার ঝড় তোলার পর ক্যাচ ছাড়লাম… এটা নিয়ে আমরা হাসাহাসি করেছি।‘

অজি অধিনায়ক আরও বলেন, ‘গতকাল একজনের বিষয়ে যেভাবে আমি এগিয়েছি, তা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করতে চাই। বিশেষত আমি যেভাবে দলকে নেতৃত্ব দেই, তাতে গর্ববোধ করি। কিন্তু গতকাল সেই ধারার জন্য খুব খারাপ দিন। আমার অধিনায়কত্ব উপযুক্ত ছিল না। ম্যাচের যে চাপ ছিল, তা সবার ওপর চেপে বসার সুযোগ দিয়েছিলাম। আমার নিজের যে আশা এবং দলের যে মাপকাঠি, সেটা আমি পূরণ করতে পারিনি। আমিও মানুষ। গতকাল আমি যে ভুলগুলি করেছি, সেজন্য ক্ষমা চাইছি। আমাদের ধারাবাহিক সাফল্যে এটা কালিমা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host