1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই: অর্থ উপদেষ্টা

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ সময় দর্শন

কোনো অজুহাতে জাতীয় সংসদ নির্বাচন পেছানোর সুযোগ নেই এবং কোনো ধরনের প্রচারণা দিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচন বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কারও কোনো বক্তব্য থাকলে তা প্রকাশের সুযোগ রয়েছে। তবে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি দেশে নেই। আমরা নির্বাচন প্রস্তুতির চিত্র দেখছি। সিরাজগঞ্জ ও নাটোর পরিদর্শন করেছি—কোথাও নির্বাচন না হওয়ার মতো কোনো অবস্থা চোখে পড়েনি। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। সামনে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা এগিয়ে যেতে চাই। দেশে ইতোমধ্যে কিছু সংস্কার হয়েছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে, তারা যেন এসব সংস্কার এগিয়ে নেয়—এটাই আমাদের প্রত্যাশা।

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, নারীর সমান অধিকার এবং অর্থ পাচার রোধ—এগুলো সার্বজনীন দাবি। এসব বিষয়ে সবাই ‘হ্যাঁ’ বলতে পারেন। তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জনগণের স্বার্থ রক্ষা করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে ফেনী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host