1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

কিডনি রোগে আক্রান্ত স্কুলছাত্রী মুন্নী বাঁচতে চায়!

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ সময় দর্শন

তালায় কিডনি রোগে আক্রান্ত মুনিয়া আক্তার মুন্নী (১৪) বাঁচতে চায়। সে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্রী এবং মোবারকপুর এলাকার স্বামী পরিত্যক্তা পারভীন সুলতানার একমাত্র কন্যা। অন্যান্য সহপাঠীদের মতোই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল মুন্নী। কিন্তু হঠাৎ তার প্রাণ প্রদীপ নিভু নিভু হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত হয়ে একটি কিডনি নষ্ট হয়ে গেছে এবং অপরটিও নষ্ট হওয়া পর্যায়ে। শুরু থেকে চিকিৎসা করাতে করাতে মা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রুত একটি কিডনির অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা। অপারেশন করাতে না পারলে অসচ্ছল মায়ের একমাত্র আদরের নয়নের মণি মুন্নীর জীবন প্রদীপ নিভে যেতে পারে।

মুন্নীর মা পারভীন সুলতানা জানান, ‘মাত্র ১৩ দিন বয়সে মুন্নীকে রেখে তার পিতা অন্যত্র বিয়ে করে আমাদের ছেড়ে চলে যায়। সেই হতে বাবার বাড়ি থেকে অন্যের বাসায় কাজ করে সংসার চালায় ও মেয়েটিকে স্কুলে পড়ায়। মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু  সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় কিডনি রোগ।’

তিনি বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসা করতে করতে তিনি আজ নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। ডাক্তার বলছে আরো অন্তত ৩ লাখ টাকা লাগবে। মেয়েক বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস কুমার মন্ডল জানিয়েছেন খুব দ্রুত তার কিডনি অপারেশন করতে হবে।

এদিকে মায়ের অনেক স্বপ্ন একমাত্র মেয়েকে নিয়ে। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকার লক্ষে চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন মুন্নীর মা পারভীন সুলতানা। এজন্য তিনি ১৯১১-৯০৮৩৪৭ নগদসহ এই মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host