1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

করোনা ভাইরাস বাতাসেও ছড়ায় এমন প্রমাণ মিলছে : ডব্লিউএইচও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫৩৮ সময় দর্শন
করোনা ভাইরাস বাতাসেও ছড়ায় এমন প্রমাণ মিলছে বলে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানিয়েছে। গেল কিছুদিন ধরে আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞানীরা তাদের গবেষণায় বাতাসে করোনা ছড়ায় এমন প্রমাণ পেয়েছেন বলে দাবি করে আসছিলেন। অবশেষে বিশ্বের ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশে এক খোলা চিঠিতে সংস্থাটিকে করোনা সংক্রমণ সম্পর্কিত গাইডলাইন হালনাগাদ করার তাগিদ দেন। এরপরেই মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, বাতাসে ক্ষুদ্র কণাগুলো থেকেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। এই খবরে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে জনমনে।

এদিকে, করোনার কারণে ইতালি থেকে ফেরত আসা বাংলাদেশী অভিবাসীরা ওই দেশে পুনরায় ফিরে যাওয়ার পরে কমপক্ষে ৪০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়। ইতালি কর্তৃপক্ষ পুরো বাংলাদেশীদের ওপর নানা বিধি-নিষেধ চাপিয়ে দিচ্ছে। ইতালি কর্তৃপক্ষ রোম এবং এর আশেপাশের এলাকায় যে ৩৫ হাজারের মতো বাংলাদেশী বসবাস করেন তাদের সবাইকে বাধ্যতামূলক করোনা টেস্ট করানোর নির্দেশনা দিয়েছে এবং আগামী ৭ দিন কোন বাংলাদেশী ইতালি যেতে পারবেন না মর্মে নির্দেশনা জারি করেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৩ হাজার ৩৬৪ জন করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৪৪৯ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৮ জনে। সূত্র : অব আমেরিকা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host