1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

ওজন কমাতে মৌসুমি ফল রাখুন খাদ্য তালিকায়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৬৬১ সময় দর্শন

সংবাদ ডেস্ক: ওজন কমাতে কম চর্বি ও ক্যালরি যুক্ত খাবারের পাশাপাশি ফলও রাখুন প্রতিদিনের তালিকাতে। নিয়মিত শরীরচর্চা- যোগ ব্যায়াম, জিম করা বা সাধারণভাবে সকালে হাঁটাচলা করা গুরুত্বপূর্ণ। তবে এজন্য পরিকল্পিত ডায়েট করাও সমান দরকারি। খাবারে মৌসুমি ফল যোগ করলে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণ হয়।

পুষ্টি-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এমন কয়েকটি ফল সম্পর্কে তথ্য তুলে ধরা হল।

আঁশ সমৃদ্ধ ফল হজমে সহায়তা করে ও নিয়মিত আঁশালো ফলাহার পেটের ফোলাভাব কমায় তাই খাবারে বা নাস্তা হিসেবে ফল খাওয়া উপকারী।

আপেল: আপেল পুষ্টি উপাদান সমৃদ্ধ এক মজাদার ফল। লোহিত রক্ত কণিকা বৃদ্ধিতে উপকারি ভিটামিন বি থেকে শুরু করে অ্যান্টিঅক্সিডেন্ট পর্যন্ত সকল উপাদান যা, অসুখের বিরুদ্ধে কাজ করে তার সবই পাওয়া যায় আপেলে। এ ফল কম ক্যালরি ও উচ্চ আঁশ সমৃদ্ধ যা ওজন কমাতে সহায়তা করে। নিয়মিত আপেল খাওয়া ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি, কোলেস্টেরলের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কমায়। মস্তিষ্ক শাণিত করে ও হাঁপানির বিরুদ্ধে কাজ করে।

নাশপাতি: নাশপাতি কেবল ভিটামিন সি ও কে সমৃদ্ধই নয় বরং এটা উচ্চ আঁশ সমৃদ্ধ। আঁশ হজমে সহায়তা করে, কোলেস্টেরলের মাত্রা কমায়। পাশাপাশি এতে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। চর্বি ও কোলেস্টেরল নেই। তাই ওজন কমাতেও সহায়তা করে।

কমলা: ক্যালরি কম ও উচ্চ ভিটামিন সি ও আঁশ সমৃদ্ধ। ফলের রস খাওয়ার চেয়ে গোটা ফল খাওয়া ভালো। কারণ এটা কম ক্যালরি সরবারহ করে ও পেট ভরা ভাব রাখে। ওজন কমাতে চাইলে কমলার রস খাওয়ার চেয়ে গোটা কমলা খাওয়া বেশি উপকারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host