1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

‘এদেশ কোনো দল বা গোষ্ঠীর নয়, এদেশ সকল আপামর জনতার’

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ সময় দর্শন

পাবনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি বলেছেন,এদেশ কোনো দলর বা গোষ্ঠীর নয়।এদেশ সকল আপামর জনতার। তিনি বায়ান্ন ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয়া অধ্যাপক গোলাম আযম ও ভাষা সৈনিক এমএ মতিনসহ ভাষা শহীদদের অবদানের কথা স্মরণ করে বলেন,একমাত্র বাংলাদেশেই ভাষার জন্য মানুষ আত্মাহুতি দিয়েছেন,যা পৃথিবীর অন্য কোনো দেশে নজির নেই।

তিনি১৯৭১ সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা দেশ স্বাধীন করেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। চব্বিশের গনঅভ্যুত্থানে শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন,যখন জনগণ অধিকার থেকে বঞ্চিত হয়েছে।তখনই বিপ্লব সংঘটিত হয়েছে ফ্যাসিবাদ পরাজিত  হয়েছে।

শনিবার(২১ফেব্রুয়ারী)পাবনার সাঁথিয়ায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঁথিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসিফ রায়হান,সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host