1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে-উপদেষ্টা আসিফ মাহমুদ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে তা সরকারের বাইরে গিয়ে করতে হবে। একইসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের কাজে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট শেয়ার করার পর আসে।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে লেখেন, ‘‘সরকারে থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরা। উপদেষ্টাদের কেউ যদি রাজনীতি করতে চান, তবে তাকে সরকার থেকে বের হয়েই তা করতে হবে।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করাও অনুচিত। সরকারের পেশাদারিত্ব রক্ষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

আসিফ মাহমুদ এ স্ট্যাটাস দেওয়ার আগে উপদেষ্টা নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে নাহিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে এক–এগারো সরকারের ইঙ্গিত বলে অভিহিত করেন।

নাহিদের পোস্ট শেয়ার করার সময় আসিফ ক্যাপশনে লিখেছেন, ‘‘প্রফেশনালিজম (পেশাদারত্ব) রক্ষার্থে সরকারে থেকে আরও অনেক কিছুই বলতে পারি না। তবে জনগণকে অন্ধকারে রাখাটাও অনুচিত।’’

বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘যদি অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে না পারে, তাহলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।’’

এই বক্তব্য নিয়ে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। উভয়ের বক্তব্যে সরকারের নিরপেক্ষতা রক্ষার প্রতি জোর দেওয়া হয়েছে এবং রাজনৈতিক সংযোগ বা চাপ প্রয়োগের বিষয়ে সতর্ক করা হয়েছে।

আসিফ মাহমুদ তাঁর পোস্টে উপদেষ্টাদের দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান এবং জানান, ‘‘সরকারের প্রতি জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host