1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ঈদের দিন সব বিভাগেই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯২ সময় দর্শন

আগামীকাল শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে উৎসবের দিনেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও কালবৈশাখি ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাম্প্রতিক কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও কালবৈশাখির প্রভাব দেখা যাচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই প্রবণতা ঈদের দিনও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

ঈদের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগেই বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দমকা হাওয়াও বইতে পারে।

এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে আরিচায়, ৫৮ মিলিমিটার। ঢাকায় রেকর্ড হয়েছে ৩১ মিলিমিটার বৃষ্টি।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে, ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সব মিলিয়ে ঈদের দিনে আবহাওয়া অনুকূলে নাও থাকতে পারে। তাই বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host