1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

ইসিতে ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২৪ সময় দর্শন

‘আওয়ামী লিগ’ নামে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন উজ্জ্বল রায় নামে এক ব্যক্তি।সোমবার নিজেকে আওয়ামী লীগের সভাপতি দাবি করে উজ্জল রায় ইসিতে এই আবেদন জমা দিয়েছেন।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লীগ’ নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।

আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশন নতুন দলগুলোকে নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময়।

সূত্র: একাত্তর টিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host