1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

আশরাফ ‌জিন্দানী উচ্চ বিদ্যালয় এডহক কমিটি সভাপতি হলেন হেলাল

মো. মেহেদী হাসান
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৭১ সময় দর্শন

পাবনার চাটমোহরের ঐতিহ্যবাহী আশরাফ ‌জিন্দানী উচ্চ বিদ্যালয় এডহক কমিটি সভাপতি হলেন নিমাইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রাশিদুল ইসলাম হেলাল।

রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিধিমালার আলোকে এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন মোঃ.রাশিদুল ইসলাম হেলাল। তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষক’ সদস্য সচিব, মমতাজ উদ্দিন অভিভাবক প্রতিনিধি ও আব্দৃর রহমানকে শিক্ষক সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

রাশিদুল ইসলাম হেলাল এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি।

তিনি বলেন, একক প্রচেষ্টায় কোন কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। চাটমোহরেরঐতিহ্যবাহী আশরাফ ‌জিন্দানী উচ্চ বিদ্যালয় শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host