1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

আলুতে লাভের আশা শেরপুরের কৃষকদের

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ২৪৪ সময় দর্শন

বগুড়ার শেরপুর উপজেলার দিগন্তজোড়া সবুজের সমারোহ। তবে সবুজের সমারোহ ধান ক্ষেতের কচিপাতার নয়, এটি আলু ক্ষেতে বেড়ে উঠা তরতরে আলু গাছের পাতা। এমন দৃশ্য শোভা পাচ্ছে উপজেলার বিভিন্ন উপজেলায় আলু ক্ষেতের দিকে তাকালে।

কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে ফসলের মাঠ। ভালো দাম হওয়ায় এই উপজেলায় ডায়মন্ড, কার্ডিনাল, গ্যানোলা, এস্টারিক্স, এ্যালুয়েট, সুর্যমুখী, শানশাইন, ক্যারেজ, হাগড়াই, এডিশন, মাডডাই ও পাগড়িসহ বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে। আলুক্ষেত ছত্রাক ও রোগ-বালাইয়ের হাত থেকে রক্ষায় বালাইনাশক সেপ্র করছেন কৃষকরা। এছাড়া কেউ জমিতে থাকা আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও সেচ দিচ্ছেন। এ বছর উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও আলুতেই লাভের আশা করছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার ১০টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিভিন্ন গ্রামের মাঠে এখন আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে আলুর ভালো দাম থাকায় আলু চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। মাঠে মাঠে এখন আলু রোপন ও ক্ষেত পরিচর্যা চলছে। ক্ষেতগুলোতে গাছ বেড়ে উঠে সবুজ বর্ণ ধারন করছে। তরতাজা সবুজ গাছগুলো স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। তবে বিগত বছরের  চেয়ে এবার বীজ আলুর দাম বেড়েছে। এরসাথে সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে।

নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা বীজ আলু ৫০০ থেকে ৮০০ টাকা বেশি নিয়ে বিক্রি করেছেন এমন অভিযোগও পাওয়া গেছে। সরকারি, বেসরকারি এবং কৃষক পর্যায়ে তিন ক্ষেত্রেই বেড়েছে আলু বীজের দাম। সেই সঙ্গে সার কীটনাশকসহ শ্রমিকের মজুরি বৃদ্ধিতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এতে করে লাভ কম হওয়ার শঙ্কাও রয়েছে।

শস্যভান্ডার খ্যাত শেরপুর উপজেলায় চলতি মৌসুমে আলু চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২ হাজার ৭০০ হেক্টর জমি, আর সেক্ষেত্রে চাষ হয়েছে ২ হাজার ৭৬৫ হেক্টর জমি। তবে বিগত বছরেও লক্ষ্যমাত্রা ২ হাজার ৭০০ হেক্টর জমি ছিল বলে কৃষি অফিস জানিয়েছেন।

উপজেলার টুনিপাড়া এলাকার আলু চাষি নজরুল ইসলাম জানান, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে আলু গাছে বিভিন্ন রোগ দেখা দেয়। এজন্য আগে থেকে ক্ষেতে ছত্রাকনাশক ওধুষ স্প্রে করা হচ্ছে। যাতে আলু গাছে পচন রোগ না ধরে।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার জানান, এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশী জমিতে আলুর চাষ হয়েছে। ছত্রাক ও রোগ-বালাইয়ের হাত থেকে রক্ষায় কৃষকদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। অনুকুল আবহাওয়া, রোগবালাই না হলে বাম্পার ফলন হবে বলে আশাবাদী।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host