1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিকের বাবার মৃত্যুতে রাবি’র সাবেক ছাত্র নেতা গিয়াসের শোক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৮৯৫ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের বাবা বগুড়া করোনেশন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রথিতযশা শিক্ষক আবুল হোসেনের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাঙ্গুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ১৯৯৯ সালের ১৬ নভেম্বর জামাত-শিবির কতর্ৃৃক নির্যাতিত ছাত্র নেতা প্রভাষক মো: গিয়াস উদ্দিন।

তিনি এক বিবৃতিতে বলেন,‘শফিক ভাই আমার সহদর অগ্রজের মত। আর তার পিতা ছিলেন আমার পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য’। তিনি আরো বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখতে এসে তৎকালিন রাবি: ছাত্রলীগের সভাপতি শফিক ভাইয়ের হাতে আমাকে তুলে দিয়েছিলেন’। তখন থেকেই আমি তার ছোট ভাই হয়ে গেলাম।
তাই শ্রদ্ধেয় চাচাজানের মৃত্যুতে আমিও শোকে মূহ্যমান।

তিনি মরহুম আবুল হোসেনের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সেই সঙ্গে সাখাওয়াত হোসেন শফিকসহ পরিবারের সকল সদস্য যাতে এই শোক সামাল দিতে পারেন তার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছেন বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host