1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

আন্দোলনে নামার সময় এসেছে সরকারের বিরুদ্ধে : ফখরুল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৫৪৮ সময় দর্শন

সংবাদ ডেস্ক:  আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে বারবার হত্যা করেছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময় এসেছে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার।’

রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ একবার গণতন্ত্রকে হত্যা করেছে ১৯৭৫ সালে বাকশাল গঠন করে। এখন করছে অবৈধভাবে ক্ষমতায় থেকে।

তিনি বলেন, ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ছিল এ ভূখণ্ডের রাজনৈতিক পরিবর্তনের এক মাইলফলক। আমরা সেদিন পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। দেশ মাতৃকার টানে সেদিন দাবি আদায়ে সবাই রাস্তায় নেমে এসেছিল। আজও সময় এসেছে এ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার।

দেশে বর্তমানে একটি প্রতিনিধিত্বমূলক সরকার দরকার বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, যারা জনগণের ভাষা বোঝে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

বর্তমান সরকার সংবিধানকে নিজেদের মতো করে পরিবর্তন করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

সভায় সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এসময় অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host