1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

আন্তর্জাতিক কার্ডে দেশে বসেই বিমানের টিকিট কেনার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭১ সময় দর্শন

আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশগামী ফ্লাইটের টিকিট কেনার পূর্ণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। যাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা এবং টিকিট কেনার প্রক্রিয়া আরও সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত কার্যকর করেছে। বুধবার (১৯ নভেম্বর) অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নতুন নীতিমালার ফলে বাংলাদেশি নাগরিকরা এখন দেশে কার্যরত যেকোনো এয়ারলাইনসের কাউন্টার বা অনলাইন সেলস চ্যানেল থেকে সরাসরি আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে টিকিট কিনতে পারবেন। আগে আন্তর্জাতিক কার্ড কেবল বিদেশে ভ্রমণের সময় ব্যয়ের জন্যই ব্যবহার করা যেত, যার ফলে দেশের ভেতরে প্রতিযোগিতামূলক দামে টিকিট কেনায় নানা সীমাবদ্ধতা তৈরি হতো।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, টিকিট বিক্রির অর্থ অবশ্যই অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে লেনদেন স্বচ্ছ থাকে এবং বৈদেশিক মুদ্রার আয় সঠিকভাবে দেশে নথিভুক্ত হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভ্রমণ কোটার আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ড দিয়ে টিকিট কেনার পর ব্যবহৃত টাকার পরিমাণ পুনরায় কার্ডে রিফিল করার সুযোগ থাকবে, তবে সংশ্লিষ্ট ব্যাংককে নিশ্চিত হতে হবে যে টিকিট বিক্রির অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে জমা হয়েছে।

নতুন ব্যবস্থার আওতায় বাংলাদেশে কার্যরত বিদেশি এয়ারলাইনসগুলো তাদের বিক্রয়লব্ধ বৈদেশিক আয় অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাবে জমা রাখতে পারবে এবং প্রয়োজনে সেই অর্থ টাকায় রূপান্তর না করেই বিদেশে পাঠাতে পারবে। দেশীয় এয়ারলাইনসগুলোর ক্ষেত্রে সংগৃহীত বৈদেশিক মুদ্রা প্রচলিত নিয়মে টাকায় রূপান্তর করতে হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই নীতিমালা টিকিট বিক্রয় ব্যবস্থায় ডিজিটাল স্বচ্ছতা বাড়াবে এবং দেশি-বিদেশি সেলস চ্যানেলে ভাড়ার পার্থক্য কমাবে। দীর্ঘদিন ধরে এয়ার টিকিট বাজারে যে মূল্য বৈষম্য ছিল, তা দূর হবে বলেও মনে করছেন তারা। একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রবাহ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক কার্ড ব্যবহারের এই সুযোগ দেশের টিকিটিং ব্যবস্থাকে বিশ্বমানের ডিজিটাল বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং যাত্রীদের জন্য ন্যায্য মূল্যে টিকিট পাওয়ার সুযোগ বাড়াবে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host