1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি

ভাঙ্গুড়ায় ২১টি মন্দিরে দুর্গা পূজার আয়োজন,পরিদর্শনে ইউএনও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৩ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এবার ২১টি মন্দিরে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে | এজন্য প্রতীমা তৈরির কাজও এগিয়ে চলেছে | আজ বৃহস্পতিবার উপজেলার মেন্দা কালিবাড়ি মন্দিরের আটচালায় প্রতীমা তৈরি কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ |

এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে তিনি কুশল বিনিময় করেন ও খোঁজ খবর নেন। তখন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান,উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ফেরদৌস আলম,ভাঙ্গুড়া পৌরসভার পূজা উদযাপন কমিটির সভাপতি পরিমল কুমার ও শরৎনগর বাজার মন্দিরের সভাপতি নুকুল কুমার দত্ত উপস্থিত ছিলেন|

পরিমল কুমার বলেন,আগামী ১৬ অক্টোবর সকল মন্দিরে দুর্গাদেবীর আগমন ঘটবে| ইতোমধ্যে প্রতীমা তৈরি সম্পন্ন হয়েছে| এখন রং তুলির কাজ শুরু হবে|

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঙ্গীত কুমার পাল জানান,নতুন ইউএনও মহোদয়ের ব্যাপক সহযোগীতা তারা পাচ্ছেন। এজন্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ভীষন খুশি।

উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন,হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রত্যেকটি মন্দির সংস্কার ও সজ্জাকরণে ৬০০ কেজি চাল প্রদান করা হয়েছে | এছাড়া সকল মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে।

উল্লেখ্য,উপজেলার নব যোগদনকৃত ইউএনও সুরাইয়া মমতাজ এর সহায়তা ও উৎসাহে এবার সনাতন ধর্মের অনুসারীরা বিপুল আগ্রহ নিয়ে দৃর্গাদেবীকে বরণ করতে ব্যস্ত সময় পার করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host