1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারকে অস্থিতিশীল করতে তৎপর হাসিনার সমর্থকরা: নিউইয়র্ক টাইমস ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান নিশ্চিত করল বাংলাদেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বেড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, ওসি প্রত্যাহার পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ভাঙ্গুড়ায় এক মণ জাটকা জব্দ, মাছ বিক্রেতাকে অর্থদণ্ড ফরিদপুর থানার ওসি জেলার শ্রেষ্ঠ : ওসি মাসুদের নেতৃত্বে একের পর এক সাফল্য গোপালগঞ্জে থানা ঘেরাও করে হামলা-আগুন, পুড়ল পুলিশের গাড়ি

তাড়াশে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৫৩০ সময় দর্শন
তাড়াশে মুক্তিযোদ্ধা জনতার মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহাসিক ‘নওগাঁ যুদ্ধ দিবস’ পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা ও জনতার মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে উত্তরবঙ্গের বেসরকারি সাব-সেক্টর কমান্ড পলাশডাঙ্গা যুবশিবিরের মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। নওগাঁ যুদ্ধে পরাজয়ের মাধ্যমেই মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পরাজয়ের পটভূমি রচিত হয়।

তাই দিবসটি উপলক্ষে প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার দুপুরে তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় অবস্থিত শহীদদের স্মৃতিস্তম্ভের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধাদের পতাকা উত্তোলণ ও শ্রদ্ধা শেষে তাড়াশের নওগাঁ শাহ শরীফ জিন্দানী ডিগ্রী কলেজ মাঠে এ মুক্তিযোদ্ধা-জনতা মিলন মেলার অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তাড়াশ উপজেলা শাখার আয়োজনে পলাশডাঙ্গা যুবশিবিরের সর্বাধিনায়ক গাজী সোহরাব আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (তাড়াশ- রায়গঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশডাঙ্গা যুবশিবিরের যুদ্ধকালীন ট্রেনিং মাষ্টার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান মাখন,তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি,উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম,থানা অফিসার ইনচার্জ ফজলে আশিক, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আরশেদুল ইসলাম,ডেপুটি কমান্ডার সাইদুর রহমান সাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সালমান হক ভুইয়া , তাড়াশ উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক জর্জিয়াস মিলন রুবেল সহ পলাশডাঙ্গা যুবশিবিরের সকল মুক্তিযোদ্ধাগণ ও এলাকার জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host