1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

পরিবেশবান্ধব ও টেকসই খাতে বার্ষিক ঋণের লক্ষ্য ১৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন খাতে ঋণ বিতরণের বার্ষিক লক্ষ্যমাত্রা ও অর্জনের হার ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন খাতে

আরও পড়ুন

আর কখনো শোনা যাবে না কাবিলার কণ্ঠস্বর!

সংবাদ ডেস্ক: জাতীয় চলচ্চিত্রে পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা। তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম। সিনেমার জনপ্রিয় খলনায়ক হিসেবে সু’খ্যাতি পেয়েছেন অল্প সময়েই। ভিলেন হিসেবে পর্দা কাপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট। আর

আরও পড়ুন

প্রেসিডেন্টের ক্ষমতা আর অল্প কিছুদিনই হাতে আছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র অল্প কয়েকদিন বাকি। তারপরেই নতুন প্রেসিডেন্ট পাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় থাকার আর অল্প কিছুদিনই হাতে আছে। কিন্তু শাসনকালের শেষ প্রান্তে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য নতুন নতুন হুমকি তৈরি করছেন এই বিদায়ী প্রেসিডেন্ট। আর মাত্র ৮ দিন পরেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অনিশ্চয়তা ও আঙ্কায় দুলছে যে, ট্রাম্প শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি নতুন কোনো সহিংসতা উস্কে দেবেন। অস্থিতিশীল পরিস্থিতির কথা স্বীকার করে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করার ব্যাপারে এখনও অসম্মতি জানাননি। ওই সংশোধনী অনুযায়ী, কোনও প্রেসিডেন্ট ‘দায়িত্ব পালনে অক্ষম’ হলে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া যায়। তবে তার জন্য ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে ভোটাভুটি প্রয়োজন হয়। সেটা করার জন্য ডোনাল্ড ট্রাম্প সরকারের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সম্মতি দরকার হবে। মাইক পেন্সের ঘনিষ্ঠ একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্প ও পেন্সের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বুধবারের সহিংসতার পর বেশ কয়েকদিন তাদের মধ্যে কোনো কথা হয়নি। কারণ সেদিন সহিংস জনতা যখন ক্যাপিটল ভবনে হামলা করলো, তখন ট্রাম্প পেন্সের নিরাপত্তা নিশ্চিত করার কোনো চেষ্টা করেননি। অন্যদিকে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছে। তারা চাইছেন, আগামী বুধবারই ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয়ে যাক। তবে ৪৩৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়ে গেলে অভিশংসনের প্রস্তাব যাবে সিনেটে। সেখানে দুই তৃতীয়াংশ ভোটে প্রস্তাব পাস হতে হবে। তা হলেই ট্রাম্পকে সরানো যাবে। সেটা ডেমোক্র্যাটদের পক্ষে জোগাড় করা কঠিন। কারণ, রিপাবলিকান সিনেটরদের একটা অংশ অভিশংসনের পক্ষে ভোট না দিলে সেটা সম্ভব নয়। যদি ট্রাম্পকে অভিশংসিত করা হয়, তা হলে তিনি আর পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। রিপাবলিকান সিনেটররা ট্রাম্পের বিরুদ্ধে যাবেন সেরকম কোনো আলামতও দেখা যাচ্ছে না। শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা বুধবারের সহিংসতার নিন্দা করেছেন বটে, কিন্তু পাশাপাশি ট্রাম্পের কিছু অপপ্রচারের পক্ষ নিয়ে বিতর্কও করছেন। তারা অভিযোগ করেছেন, ডেমোক্র্যাটরা ওই ঘটনা নিয়ে রাজনীতি করে দেশকে আরও বিভাজিত করছে। ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি করার চেষ্টাকে তারা বাড়াবাড়ি হিসেবেই দেখছেন। টেক্সাসের রিপ্রেজেন্টেটিভ কেভিন ব্র্যাডি এক টুইট বার্তায় লিখেছেন, অভিশংসনের প্রস্তাব ট্রাম্পের কথিত উস্কানির মতোই একটা ব্যাপার। ট্রাম্পের একটি বক্তব্যের কারণে যারা অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন অথবা ২৫তম সংশোধনী প্রয়োগ করার কথা বলছেন, তারা নিজেরাই বাড়াবাড়ি করছেন ও উস্কানি দিচ্ছেন। এরকম পদক্ষেপ দায়িত্বজ্ঞানহীন এবং আরও সহিংসতা উস্কে দিতে পারে। ২০ জানুয়ারি কী হতে চলেছে? যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের উন্মত্ত সমর্থকদের নজিরবিহীন হামলার পর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে এখন আলোচনা চলছে ২০ জানুয়ারি জো বাইডেনের অভিষেকের দিন নিয়ে। ওই দিন কি যুক্তরাষ্ট্রে নতুন কোনো সহিংসতা হতে যাচ্ছে? ট্রাম্প নিজে কোনো সহিংসতা উস্কে দিতে পারেন এই আশংকাও রয়েছে। যেহেতু ইতোমধ্যে তিনি স্পষ্ট করেছেন যে, জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন না। কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের সিটিজেন ল্যাবের জ্যেষ্ঠ গবেষক জন স্কট রেলটন সিএনএনকে বলেছেন, তারা মনে করছেন বাইডেনের অভিষেক অনুষ্ঠানের দিন আবার সহিংসতা হতে পারে। তিনি বলেন, বৃহস্পতিবার ক্যাপিটালে যা ঘটেছে তাতে সাধারণ মানুষ ভীত ও বিস্মিত হলেও কট্টর ডানপন্থীদের আলোচনা ও কথোপকথনে দেখা যাচ্ছে, তারা এটাকে সাফল্য হিসেবে দেখছেন। ক্যাপিটল পুলিশ গত বুধবার ক্যাপিটলকে রক্ষা করতে ব্যর্থ হওয়ায় অনেকে আশঙ্কা করছেন জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত কমলা হ্যারিসের নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে। ডানপন্থি ও ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কিছু অনলাইন পত্রিকার প্রচারণা এই হুমকি আরও বাড়িয়ে দিচ্ছে। এদিকে, ওই সহিংসতার রেশ কাটতে না কাটতেই এবার আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটি বলছে জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটতে পারে। এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, সশস্ত্র কিছু গ্রুপ যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে হামলার পরিকল্পনা করছে। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণের আগে বিভিন্ন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে এসব গ্রুপ। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণ ক্যাপিটল ভবনের বাইরে হবে। সোমবার এক বিবৃতিতে জো বাইডেন বলেন, ক্যাপিটল ভবনের বাইরে শপথ নিতে তিনি মোটেও ভয় পাচ্ছেন না। তিনি এবং কমলা হ্যারিস দু‘জনই ক্যাপিটল ভবনের বাইরে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেছেন, ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। গত বুধবার ক্যাপিটল ভবনে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় উগ্র ট্রাম্প সমর্থকরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালাতে হয় পুলিশকে। এই ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। ট্রাম্পের উসকানিতেই এই হামলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যাপিটলে তাণ্ডবের ঘটনায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলই নিন্দা জানিয়েছে ।ক্যাপিটল ভবন ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সহিংস বিক্ষোভকারীদের ব্যাপারে নমনীয়তার কারণে ইতোমধ্যেই ক্যাপিটল পুলিশ সমালোচনার মুখে পড়েছে। নিউইয়র্কের রিপ্রেজেন্টেটিভ জামাল ব্যোমেন আইনের একটি খসড়া তৈরি করছেন যা বুধবারের সহিংসতার সময় ক্যাপিটল পুলিশের কর্মকাণ্ড তদন্তের জন্য কমিশন গঠন করবে। নিস্ক্রিয়তা ও বিক্ষোভকারীদের স্বাগত জানানোর অভিযোগগুলো খতিয়ে দেখা হবে। যেমন একজন পুলিশ অফিসারকে ক্যাপিটল ভবনের ভেতর সহিংস বিক্ষোভকারীদের সাথে সেলফি তুলতে দেখা গেছে। টুইটারে জামাল ব্যোমেন লিখেছেন, ফ্যাসিবাদী সহিংস জনতা কিভাবে ক্যাপিটল পুলিশকে পরাভূত করতে সক্ষম হলো? আক্রমণকারীদের সাথে পুলিশের কি কোনো সমঝেতা ছিল? এসব প্রশ্নের উত্তর জানা দরকার।

আরও পড়ুন

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ঘটনা

সংবাদ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনা ঘটেছে। ৭৪৫ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার জন্য তৈরি চূড়ান্ত প্যানেল থেকে দুজনের নাম বাদ দিয়ে নতুন করে দুজনের নাম ঢুকানো হয়।

আরও পড়ুন

বয়স ফাঁস করলেন অভিনেত্রী রুনা খান!

সংবাদ ডেস্ক: টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন রুনা খান। বেশ কয়েকটি সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘ছিটকিনি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন এ অভিনেত্রী। ১১ জানুয়ারি

আরও পড়ুন

নওগাঁয় চুরি হওয়া ৯০ বস্তা ময়দা উদ্ধার করেছে পুলিশ

নওগাঁর বদলগাছী থানা পুলিশ এক অভিযান চালিয়ে রূপগঞ্জ ইসমাইল ময়দা মিল থেকে জয়পুরহাটে আসার পথে উধাও ( চুরি) হওয়া ট্রাকের ময়দার বস্তা উপজেলা সদরের মশিউর ট্রেডার্স থেকে ৯০ বস্তা ময়দা

আরও পড়ুন

খালেদার বড়পুকুরিয়া মামলার অভিযোগ শুনানি ২২ ফেব্রুয়ারি

সংবাদ ডেস্ক: বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে আগামী ২২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

আরও পড়ুন

ফরিদপুর মৎস্য অফিসারের উদ্যোগে ৫০টি সেলাই মেশিন বিতরণ

ফরিদপুর(পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ৫০ জন দরিদ্র মৎস্যজীবীর মাঝে বিনামূলে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে উক্ত সেলাই

আরও পড়ুন

উল্লাপাড়া মেয়র প্রাথীর পক্ষে মোটরসাইকেল শোডাউন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে বেলা ১২ টার সময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম’র দিকনির্দেনায় উপজেলার ১৪টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী

আরও পড়ুন

সিংড়া পৌর নির্বাচনে উৎসব মুখর প্রচারণায় আ.লীগ,ধীরগতিতে বিএনপি

সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়া আসন্ন ৩০ জানুয়ারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ.লীগের মনোনীত প্রার্থী আলহাজ জান্নাতুল ফেরদৌসের পক্ষে নৌকার ভোট চেয়ে উৎসব মুখর প্রচারণা শুরু করেছে উপজেলা ও পৌর আ.লীগ

আরও পড়ুন

২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host