1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৭ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ২৭৪ সময় দর্শন

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১২ কোটি ২৩ লাখ ৫৭ হাজার নয়শ ৭৩ জন এবং মারা গেছে ২৭ লাখ দুই হাজার চারশ ৫৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে ৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার নয়শ ৬৮ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১০ লাখ চার হাজার পাঁচশ ৪৮ জন।

সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮৯ হাজার একশ ৪১ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি তিন লাখ ৫৮ হাজার আটশ ৮০ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৫২ হাজার চারশ ৭০ জন ।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে- ব্রাজিল, ভারত, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host