1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গভীর শ্রদ্ধা,শুভেচ্ছা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৬৭ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি: বাংলাদেশের কারিশমেটিক লিডার,অবিসংবাদিত নেতা,স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ভাঙ্গুড়া উপজেলায় গভীর শ্রদ্ধা,শুভেচ্ছা ও আলোচনা সভা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।  দিনটি জাতীয় শিশু দিবস হিসাবেও উদযাপিত হয়।

এ উপলক্ষ্যে বুধবার (১৭ মার্চ) ভোরে ২১ বার তোপধ্বনী ও সূর্যদ্বয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল মুজিব শতবর্ষর প্লাকার্ড,পতাকা ও বঙ্গবন্ধুর ছবিসহ পৌর শহর বণিল সাজে সজ্জিত করেন।

সকাল নয়টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর মুড়্যালে পুষ্পস্তবক অর্পন করে আনুষ্ঠানিক ভাবে জাতির জনকের প্রতি  গভীর শদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান,মেয়র গোলাম হাসনাইন রাসেল এবং ওসি মুহম্মদ আনোয়ার হোসেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হালিমা খানম,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে পরিষদের কনফারেন্স রুমে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ। অন্যানের মধ্যে সহকারী কমিশনার(ভুমি)মো: কাওছার হাবীব,অধ্যক্ষ মো: শহিদুজ্জামান,কৃষি অফিসার এনামুল হক,ওসি মুহম্মদ আনোয়ার হোসেন,প্রেসক্লাব নভাপতি মাহবুব-উল-আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি স্ঞ্চাচলনা করেন সমাজ সেবা অফিসার মো: জাহিদুল ইসলাম।

এ দিবসে পল্লি উন্নয়ন বোর্ড উপজেলার ৩৭জন কৃষককে ২৫ হাজার টাকা করে ঋণ প্রদান করে।

এ ছাড়া দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা তাদের কম্প্লক্সে বঙ্গবন্ধুর মুড়্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। দিবসে পৌর আওয়ামীলীগ,উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host