1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

কাকে কিনবে পিএসজি মেসি না রোনালদো ?

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৮২ সময় দর্শন

লিওনেল মেসিকে কেরার দৌড়ে গত বছর সবার চেয়ে এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে এবার সেই দৌড়ে ম্যানসিটি অনেকটাই পেছনে, এগিয়ে রয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কিন্তু এবার নেইমারের ক্লাবটি শুধু মেসি নয়, রোনালদোকে কেনার ব্যাপারেও চিন্তা করছে।

তবে সমস্যা দেখা দিয়েছে, তারা কী শুধুই মেসি কিংবা রোনালদোকে কিনবে নাকি দু’জনকেই কিনবে, সে সিদ্ধান্ত নিতে পারছে না। স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, মেসি কিংবা রোনালদো- কাকে কিনবে সিদ্ধান্তহীনতায় ভুগছে এখন ফরাসি এই ক্লাবটি।

এমনিতেই পিএসজি সিদ্ধান্ত নিয়ে রেখেছে, তারা এবার বিশ্ব ফুটবলের দুই বড় নামের একটিকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেবেই। সে লক্ষ্যে নিজেদের বর্তমান দলকেও কিছুটা হালকা করার চিন্তা-ভাবনা চলছে। সে ক্ষেত্রে আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দিকে ছেড়ে দেয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

লা রিপাবলিকা জানাচ্ছে, মাউরো ইকার্দিকেই ছেড়ে দেয়ার চিন্তা ভাবনা করছে পিএসজি। যাতে করে বিশ্ব ফুটবলের দুই বড় নামের একটিকে জায়গা করে দেয়া যায়।

মাউরো ইকার্দিকে কিনতে চায় ইতালির দুটি ক্লাব। এসি মিলান এবং জুভেন্টাস। গত বছরই ইন্টারমিলান থেকে ইকার্দিকে কিনেছিল পিএসজি। এবার জুভেন্টাস এবং এসি মিলানের সঙ্গে ইকার্দিকে নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু করে দিয়েছে তারা।

রিপাবলিকার আরেক রিপোর্টে বলা হয়েছে, এরই মধ্যে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর পাওলো মালদিনি ইকার্দির স্ত্রী এবং তার এজেন্ট ওয়ান্ডা নারার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে জুভেন্টাস আগামী মৌসুমের আগেই ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা পাওলো দিবালা- এই দু’জনের একজনকে ছেড়ে দিতে পারে। যদিও রোনালদোকে ছাড়ার সম্ভাবনা বেশি। যাকেই ছেড়ে দিক, সে জায়গায় তারা ইকার্দিকেই বিবেচনা করছে বেশি।

আর এসবের সবকিছুর পেছনেই কাজ করছে পিএসজিতে মেসি কিংবা রোনালদোর সম্ভাব্য আগমন। এই দু’জনের একজনকে কিনতে পারলেই পিএসজি ছেড়ে দেবে ইকার্দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host