1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নিঃসন্তান মায়েরা শিশু চুরিতে ঝুঁকছেন, ২০ দিনে ৪

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২২৭ সময় দর্শন

সিরাজগঞ্জে ফের শিশু চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের কদমপাল এলাকায় নিজ বাড়ি থেকে ছোঁয়ামনি নামের আড়াই মাস বয়সী শিশুটি চুরি হয়। এর প্রায় চার ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। ছোঁয়ামনি কদমপাল গ্রামের সুলতান শেখের সন্তান।

আজ রবিবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা মাহিম নামের ২৩ দিন বয়সী একটি শিশু চুরি হয়। ২৭ ফেব্রুয়ারি সলঙ্গা থানার সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল থেকে সামিউল নামের পাঁচ ঘণ্টা বয়সী এক নবজাতক চুরি হয়। ওই দিন রাতেই সলঙ্গা থানার আলোকদিয়া গ্রাম থেকে একটি শিশুকে জীবিত ও অপরটি মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এর আট দিন পর ৬ মার্চ কামারখন্দ উপজেলার বারাকান্দি গ্রাম থেকে আলিফ নামের ২৩ দিন বয়সী আরো একটি শিশু চুরির পাঁচ ঘণ্টা পর উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, এসব শিশু চুরির ঘটনায় নিঃসন্তান মায়েরাই জড়িত।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, রবিবার সকালে শিশুটি হাঠাৎ হারিয়ে যায়। পরিবারের লোকজন পুলিশকে তাৎক্ষণিক অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনার প্রায় চার ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে অন্যত্র নিয়ে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করা হয়।

ওসি বাহাউদ্দিন ফারুকী আরো জানান, শিশুটিকে উদ্ধারের সময় মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এর মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। তবে এ বিষয়ে এখনো মামলা হয়নি বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host