1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের লকডাউনে ভারত

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৩০ সময় দর্শন

 ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ২৩ হাজার ২৮৫ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১১৭ জনের। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ১৫৭ জন।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে বেড়েছে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাও। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৮৪৬ জন। করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৩০৩ জন। আর  করোনার জেরে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩০৬ জন। ভারতে এ পর্যন্ত মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ২ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৯২০ জনকে।

সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে করোনা। মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রমণের সংখ্যা ব্রিটেন ও জার্মানির সংখ্যাকেও ছাপিয়ে গেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগামী কয়েকদিনের জন্য লকডাউন করা হয়েছে নাগপুর। ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে আগামী ১৫ মার্চ-২১ মার্চ পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী- সেখানের সব স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউট বন্ধ থাকবে। বন্ধ থাকবে রাজনৈতিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও।

উল্লেখ্য, ভারতের এ শহরটি বরাবারই করোনার হটস্পট হিসেবে পরিচিত। ভারতে সবচেয়ে বেশি ১ কোটি ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয় এ রাজ্যে। এ পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন ১ লাখ ৫৭ হাজার বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host