1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

বিশ্বের তরুণ নেতার তালিকায় মাশরাফি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৬৯ সময় দর্শন

ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বের তরুণ নেতাদের তালিকায় স্থান দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডাব্লিউইএফ)। সুইজারল্যান্ডভিত্তিক এই বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) গত বুধবার এই বছরের তালিকা প্রকাশ করে।

তালিকায় এশিয়ার সেরা ১০ ও বিশ্বের ১১২ জন তরুণ নেতার মধ্যে স্থান পেয়েছেন মাশরাফি। এর মাধ্যমে তিনি ৪০ বছরের কম বয়সী বিশ্বনেতাদের কাতারে অন্তর্ভুক্ত হলেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক একজন রাজনীতিবিদও। ক্ষমতাসীন দলের মনোনয়ন নিয়ে গত সংসদ নির্বাচনে নড়াইল–২ আসন থেকে নির্বাচিত হন তিনি। নিজ এলাকার উন্নয়নে তিনি খুবই তৎপর। তাঁর সেই ভূমিকার স্বীকৃতি দিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম।

উল্লেখ্য, ডাব্লিউইএফ প্রতিবছর বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শাসনব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তরুণ নেতাদের নিয়ে ‘ইয়াং গ্লোবাল লিডারস’ তালিকা তৈরি করে। ৪০ বছরের কম বয়সীরাই এই তালিকার জন্য বিবেচিত হন।

মাশরাফি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। ওই প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্ব অর্থনৈতিক ফোরাম লিখেছে, ক্রিকেটের বাইরে মাশরাফি বাংলাদেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে নড়াইলের মানুষের দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ছয়টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য তিনি ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম মাশরাফির আগে ২০১৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলককে নির্বাচিত করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host