1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

আর মাঠেই নামা হচ্ছে না মেসির বিপক্ষে নেইমারের

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১৬ সময় দর্শন

ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ন্যু ক্যাম্পে মেসির বিপক্ষে খেলতে নামতে পারেননি পিএসজি তারকা নেইমার। বিশ্ব বঞ্চিত হয়েছিল একটি দুর্দান্ত মেসি-নেইমার দ্বৈরথ দেখা থেকে। তবে সবার প্রত্যাশা ছিল ফিরতি ম্যাচে পিএসজির মাঠ পার্ক ডি ফ্রান্সেসে হয়তো মাঠে নামতে পারবেন নেইমার।

কিন্তু সে আশায়ও গুড়ে বালি। ফিরতি লেগের ম্যাচেও মেসির বার্সার বিপক্ষে পিএসজির হয়ে মাঠে নামতে পারছেন না নেইমার। আনুষ্ঠানিকভাবে পিএসজির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে এ তথ্য। অর্থ্যাৎ, চলতি মৌসুমে আর মেসির বিপক্ষে মাঠেই নামা হচ্ছে না নেইমারের।

নেইমারকে ছাড়াও মেসিদের মাঠে গিয়ে ৪-১ ব্যবধানে বিশাল জয় তুলে এনেছিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেতে হলে ফিরতি পর্বে পিএসজির মাঠে স্বাগতিকদের অন্তত ৪ গোলের ব্যবধানে হারাতে হবে বার্সাকে। সে ক্ষেত্রে নেইমার অবশ্যই বড় একটি বাধা ছিল বার্সার জন্য। যদিও ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিল মেসি-নেইমার দ্বৈরথ দেখার জন্য।

কিন্তু ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমার আগামীকাল (বুধবার) প্যারিসে বার্সার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে বসে থাকবেন দর্শক সারিতেই।

আজই পিএসজির পক্ষ থেকে নেইমারের খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যদিও এখনও নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন করে যাচ্ছেন। মূল দলের বাইরে অনুশীলন করছেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে তার যে অবস্থা, তাতে বুধবারের ম্যাচে দলের সঙ্গে যুক্ত হওয়ার তার পক্ষে অসম্ভব।

শুধু নেইমার নন, বার্সার বিপক্ষে খেলতে নামতে পারবেন না হুয়ান বার্নাট ইনজুরির কারণে) এবং মইজ কিন (করোনাভাইরাসের কারণে)। এছাড়া গোলরক্ষক সার্জিও রিকো’কে ছুটি দেয়া হয়েছে পারিবারিক ঝামেলা থাকার কারণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host