1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার লাইসেন্স ছাড়া করা যাবে না কোনো খাদ্য ব্যবসা ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ

পাবনায় দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৬৫ সময় দর্শন

অনলাইন ডেস্ক : পাবনা শহরের গোবিন্দা মহল্লায় ইটের দেয়াল চাপা পড়ে রাহেনুল ইসলাম নামক আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত রাহেনুল নীলফামারি জেলার ইনতাজ উদ্দিনের ছেলে। ইনতাজ উদ্দিন পাবনায় স্কয়ার কোম্পানীতে চাকরির সুবাদে গোবিন্দা এলাকার আবুল হোসেন বাড়ীতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়ীর পাশে বিপ্লব হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছে। ঐ বাড়ীর নির্মাণ কজের জন্য ইট ভেঙ্গে প্রাচীর ঘেঁষে রাখা হচ্ছিল। সকালে রাহেনুল ঐ প্রাচীরের পাশে খেলা করছিল। এসময় হঠাৎ পাচীর ভেঙ্গে পড়লে রাহেনুল তার নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শুক্রবার (০৫ মার্চ) নীলফামারী থেকে রাত সাড়ে ১০টার দিকে ইনতাজ উদ্দিন পরিবারসহ ভাড়াবাড়িতে এসেছিলেন।

পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল পাঁচটা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host