1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

মিয়ানমারের প্রেসিডেন্টের বিরুদ্ধে নতুন মামলা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৪০৫ সময় দর্শন

 মিয়ানমারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধে নতুন আরো দু’টি অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও রয়েছে। যার শাস্তি হিসেবে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

বুধবার এ তথ্য জানিয়েছেন উইন মিন্টের আইনজীবী খিন মং জ। এর আগে উইন মিন্টের বিরুদ্ধে করোনাভাইরাস মহামারির বিধিনিষেধ ভঙ্গের অভিযোগও এনেছে সামরিক জান্তা সরকার।

মিন্টের বিরুদ্ধে বিচার কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে তা এখনো জানা যায়নি বলে জানান তার আইনজীবী।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের কয়েক ঘণ্টা আগে এনএলডি’র শীর্ষ নেতা অং সান সু চির সঙ্গে উইন মিন্টকেও গ্রেফতার করা হয়।

মিন্টের বিরুদ্ধে বিচার কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে তা এখনো জানা যায়নি বলে জানান তার আইনজীবী।

অভ্যুত্থানের কয়েক দিন পর থেকেই সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে মিয়ানমারের সাধারণ জনতা। ধীরে ধীরে এই বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। সরকারি কর্মচারী, চিকিৎসক, শ্রমিক, শিক্ষকসহ সর্বস্তরের পেশাজীবীরা কাজে ইস্তফা দিয়ে এই বিক্ষোভে অংশ নিচ্ছেন।

তবে সেনাশাসিত সরকার বিক্ষোভ কঠোরভাবে দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে বিক্ষোভে গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। রোববার ছিল দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন ১৮ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত ২১ জন বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host