1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

৮ মাসে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৭৫ সময় দর্শন

বিশ্ব বাজারে স্বর্ণের কমছেই। গত দুই সপ্তাহ থেকেই স্বর্ণের দামে বড় দরপতন ঘটেছে। যার ফলে গত আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে স্বর্ণের দাম।

স্বর্ণের পাশাপাশি দরপতন হয়েছে রূপারও। স্বর্ণ ও রূপার পাশাপাশি প্লাটিনামেরও বড় দরপতন হয়েছে। গত এক সপ্তাহে স্বর্ণের দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। অপরদিকে, প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ।

এর আগে, বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত ১২ জানুয়ারি বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬৯ হাজার ৫১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬০ হাজার ৭৬৯ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয় ৫০ হাজার ৪৪৭ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host