1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত-মিয়া গোলাম পরওয়ার ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান-পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান ভাঙ্গুড়ায় হাতে টর্চ ও মুখে মাস্ক পরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল মদনে ছেলের দায়ের কোপে বাবা নিহত স্কুল ভবন পুকুরে ধসের আশঙ্কা, আতঙ্কে শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার

নওগাঁয় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগে কলেজ ছাত্র আটক

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪০৭ সময় দর্শন

নওগাঁয় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রকে বলাৎকার করার অভিযোগে এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউপির ভোলার পালসা গ্রামের আব্দুর রাজ্জাকের কলেজ পড়ুয়া নাতি মিনহাজ রহমান (২৪) নানা বাড়ী ভোলারপালসা গ্রামে থেকে কলেজে পড়ালেখা করাকালে ২৪ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩ টারদিকে ঐ গ্রামের জৈনক মিঠুর ছেলে ৭ম শ্রেণির ছাত্রকে নির্জন বাগানে একা পেয়ে এবং কৌশলে গান শোনার কথাবলে স্কুল ছাত্র এলাহী রাব্বিকে ঝোপের ভেতর নিয়ে গিয়ে বলাৎকার করেন কলেজ ছাত্র মিনহাজ।

বলাৎকারের সময় স্কুল ছাত্রের চিৎকারে ঐ পথদিয়ে হেটে যাওয়া পথচারী এক নারী চিৎকার শুনে সন্দেহ বসে এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে পান। পথচারী ঐ নারীকে দেখে কলেজ ছাত্র মিনহাজ পালিয়ে যায়। এরপর ঘটনাটি স্থানীয় প্রতিবেশীদের জানালে স্কুল ছাত্রকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় এবং ঘটনাটি স্থানীয় লোকজনরা থানা পুলিশকে জানালে খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ছাত্রের  বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত কলেজ ছাত্রকে আটক করেন।

এব্যাপারে বদলগাছী থানার (তদন্ত) ওসি রায়হান হোসেন জানান, কলেজ ছাত্র কর্তৃক স্কুল ছাত্র বলাৎকারের ঘটনায় থানায় নারী ও শিশু দমন নির্যাতন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলার পরই থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মামলার আসামী মিনহাজকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং বলাৎকারের শিকার স্কুল ছাত্রকে মেডিকেল টেষ্টের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host