1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখের মাইলফলক ছাড়াল

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৯৭ সময় দর্শন

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ মহামারিতে মৃত্যু ছাড়াল পাঁচ লাখ। দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের পাশাপাশি ঘটেছে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ভাইরাসটির কারণে এ পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ১২ হাজার ৫৯০ জনের।

ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

আক্রান্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৬৩ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যুর দিক দিয়ে দেশটি আছে তৃতীয় অবস্থানে। এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

আক্রান্তের হিসাবে তৃতীয় অবস্থানে এবং মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি এক লাখ ৯৭ হাজার ৫৩১ জন এবং মারা গেছে দুই লাখ ৪৭ হাজার ২৭৬ জন।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল আট হাজার ৩৫৬ জন। নতুন করে ৩৬৬ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৪৩ হাজার ৭১৭ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host