1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিমের সাদা অংশ খেলে শরীরে যা ঘটে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৮২ সময় দর্শন

 প্রতিদিনের খাবারে অনেকেই ডিম খেয়ে থাকেন। বিশেষ করে স্বাস্থ্য সচেতনদের দিনই তো শুরু হয় ডিম দিয়ে। ক্যালোরি কম থাকলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে ডিমে।

তবে বিশেষজ্ঞদের মতে, ডিমের কুসুম অতিরিক্ত খাওয়া শরীরের জন্য বেশি ভালো নয়। এতে করে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে হৃদরোগের ঝুঁকি বাড়ে।

অন্যদিকে ডিমের সাদা অংশে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন বি। সেইসঙ্গে কোলেস্টেরলও থাকে না। যারা ওজন কমাতে চাচ্ছেন; তাদের জন্যও ডিমের সাদা অংশ অনেক উপকারী। কারণ কুসুম বাদ দিলে শুধু সাদা অংশে মাত্র কয়েক ক্যালোরি থাকে।

এজন্য পুষ্টিবিদরাও ডিমের সাদা অংশ খাওয়ার প্রতি উৎসাহিত করে থাকেন। ডিমের সাদা অংশ খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। চলুন তবে জেনে নেওয়া যাক-

১. ডিমের সাদা অংশ ক্যালসিয়ামে ভরপুর। এটি হাড়কে শক্তিশালী ও মজবুত করতে সহায়তা করে। এ সছাড়াও অস্টিওপোরোসিস, রিকেটস ও হাড়ের নানান গুরুতর সমস্যা দূর করতে সাহায্য করে।

২. রক্ত জমাট বাঁধার সমস্যায় ডিমের সাদা অংশ খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে। যা আপনার রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে।

৩. ডিমের সাদা অংশে রয়েছে পটাসিয়াম, যা হৃৎযন্ত্রের যেকোনো সমস্যা থেকে রক্ষা করে। এ ছাড়াও পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

৪. এতে আরও রয়েছে আয়রন। মাথা ঘোরা বা ক্লান্ত বোধ করার মতো সমস্যা থাকলে ডিমের সাদা অংশ খেতে পারে। ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এই খাদ্য আপনার শরীর থেকে ক্লান্তি দূর করবে।

৫. শরীরচর্চা করেন যারা; তারা নিয়মিত ডিমের সাদা অংশ খেয়ে থাকেন। কারণ এটি প্রোটিনের ‘পাওয়ার হাউস’। এতে পেশি মজবুত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host