1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড ভাঙ্গুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নৌকাডুবিতে কঙ্গোতে নিহত ৬০, নিখোঁজ কয়েকশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩২৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক: আফ্রিকা মহাদেশের রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে।

সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরও কয়েকশ মানুষ নিখোঁজ রয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রী স্টিভ বিকায়ি জানান, দুর্ঘটনার সময় ওই নৌকাতে ৭০০ জন যাত্রী ছিলেন। নৌকাটি মাই নমবি প্রদেশের লংগোলা ইকোতি গ্রামের কাছে এসে ডুবে গেছে।

জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬০ জনের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ৩০০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।

দ্য গার্ডিয়ান বলছে, রাজধানী কিনশাসা থেকে ইকুয়াটর প্রদেশের উদ্দেশে ওই নৌকাটি যাত্রা করেছিল। অতিরিক্ত মালামাল এবং ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণেই ওই নৌকাটি দুর্ঘটনা কবলিত হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host