1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

বগুড়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৫ সময় দর্শন

অনলাইন ডেস্ক: বগুড়ায় অফিস দখল নিয়ে জেলা মোটর মালিক গ্রুপের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক-শ্রমিকরা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটা থেকে শুরু হয়ে অনির্দিষ্টকাল পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম।

এছাড়াও মোটর মালিক গ্রুপের সাবেক আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে গ্রেফতারের দাবিতে এই পরিবহন ধর্মঘটের আহ্বান করা হয়।

এদিকে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে আমিনুল গ্রুপের লোকজন চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনালের ভিতরে প্রবেশ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশ বাধা দিলে পরিবহন শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। শহরের চারমাথা ও তার আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host