1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়ে বিসিবিতে সাকিবের চিঠি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫২ সময় দর্শন

আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে না রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।তৃতীয় সন্তানের অপেক্ষায় থাকা বিশ্বসেরা এ অলরাউন্ডার পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিসিবিতে চিঠি দিয়েছেন। যা নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে আকরাম খান বলেছেন, ‘আমরা তার (সাকিব) কাছ থেকে একটি চিঠি পেয়েছি। যেখানে সে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চাইছে। কারণ তখন সে তার স্ত্রীর সঙ্গে থাকতে চায়। আমরা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেইনি।

আপাতত মাঠের বাইরেই রয়েছেন সাকিব। দীর্ঘদিন পর সাদা পোশাকে ক্রিকেটে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের মাত্র দুইদিন মাঠে থাকতে পেরেছিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার। ম্যাচের দ্বিতীয় দিন পাওয়া বাম ঊরুর চোটে তৃতীয়দিন থেকে আর একবারের জন্যও খেলতে মাঠে ফেরা হয়নি তার।

গতকাল (সোমবার) সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য দুই দল ফিরে এসেছে রাজধানী ঢাকায়। করোনা প্রটোকলের কারণে দুই দলই একসঙ্গে হোটেল সোনারগাঁওয়ে বায়ো সিকিউর বাবলে প্রবেশ করেছে। কিন্তু সাকিব চলে যান নিজের বাসায়। বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে, দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না সাকিব।

এবার নিজ থেকেই নিউজিল্যান্ড সফরে ছুটি চেয়েছেন সাকিব। চলতি মাসের ২২ তারিখ তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। যেখানে ২০ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজের খেলা। এরপর ২৮ মার্চ থেকে হবে টি-টোয়েন্টি সিরিজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host