1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্র্যাচে ভর করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা মায়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইতে গিয়ে নিজ ক্যাম্পাসেই হুমকি-হয়রানির শিকার জাবি’র নারী শিক্ষার্থীঃ সাংবাদিক সম্মেলনে অভিযোগ ভাঙ্গুড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

লাশ কাঁধে দুই কিলোমিটার হাঁটলেন নারী পুলিশ কর্মকর্তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ ধানখেতে পড়েছিল। কিন্তু কেউ তা দেখে এগিয়ে আসেনি। খবর পেয়ে ছুটে আসেন এক নারী পুলিশ কর্মকর্তা।

খাটিয়ার এক পাশ ধরলেন, তাকে দেখে এক ব্যক্তি এগিয়ে এসে আরেক পাশ কাঁধে তুলে নিলেন। লাশ কাঁধে নিয়ে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী কর্মকর্তা।

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের উপকূলবর্তী এলাকা পলাশের এ  ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই নারী কর্মকর্তার এমন উদারতা দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছেন অনেকে। ও নারী কর্মকর্তা নাম কে সিরিশা। পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, স্ট্রেচারের সামনের দিকটা নিজের কাঁধে তুলে নিয়েছেন ওই সাব-ইনস্পেক্টর। খেতের আল ধরে হেঁটে যাচ্ছেন। ভিডিওতে এক জনকে বলতেও শোনা যায়, ‘ম্যাডাম ছেড়ে দিন’। কিন্তু সে দিকে কান না দিয়ে লাশ বহন করে নিয়ে গেছেন তিনি। ওই ব্যক্তির শেষকৃত্যও সম্পন্ন করেন সিরিশা।

জানা গেছে, মৃত ব্যক্তিটির নাম-পরিচয় অজানা ছিল। তাই স্থানীয় গ্রামবাসী ওই লাশের সৎকারে অংশ নিতে চায়নি।

অন্ধ্রপ্রদেশ পুলিশ সিরিশার এই কাজের ভূয়সী প্রশংসা করে তার সেই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ করেছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে অন্ধ্র প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সুনীল দেওধর লিখেছেন, ‘কে সিরিশাকে স্যালুট। তিনি জনগণের প্রতি দায়িত্ববোধ দেখিয়েছেন।’ সূত্র: এনডিটিভি

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host