1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

এক কাতল মাছের দাম ৪৬ হাজার টাকা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১৭ সময় দর্শন

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মায় ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৪৬ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে। এ সময় মাছটি একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনগণ।

বুধবার ভোরে পূর্ব ছিডারচরের উজানের অদূরে পদ্মা নদীতে উজ্জ্বল নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

পরে সকালে মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, সকালে কাতল মাছটি পাইকারি দরে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। এর পর মাওয়াঘাটের নাদিম মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী মো. জালাল মৃধার আড়ত থেকে ৪৬ হাজার ৪০০ টাকায় ওই কাতল মাছটি কিনে নেন ঢাকার এক ব্যবসায়ী।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host