1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

রান আউটে কাটা পড়লেন শান্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৫৯ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। এরপর ভালোর আশা দেখানো নাজমুল শান্ত রান আউট হয়ে ফেরেন। বাংলাদেশ ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৯ রানে ব্যাট করছে।

ওপেনার সাদমান ইসলাম ৩৩ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী মুমিনুল হক। এর আগে নাজমুল শান্ত ফিরেছেন ২৫ রান করে। তামিম ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হয়ে ফেরেন।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে উইন্ডিজ সিরিজ দিয়ে দীর্ঘ দশ মাস পরে টেস্টে ফিরেছে টাইগাররা। করোনাকালে বাংলাদেশের প্রত্যাবর্তনের এই সিরিজটি দর্শকহীন মাঠে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘদিন পরে ফেরার এই ম্যাচে দলে ফিরেছেন বাঁ-হাতি ওপেনার সাদমান ইসলাম। হাতের ইনজুরির কারণে সর্বশেষ দুই টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), জোহান ক্যাম্পবেল, জার্মেইন ব্লাকউড, শিয়ান ময়েসলি, এনকুরুমাহ বোনার, জসুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host