1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

অভ্যুত্থানের প্রতিবাদে হাঁড়ি-পাতিল বাজিয়ে রাস্তায় মিয়ানমারের মানুষ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬০১ সময় দর্শন

অনলাইন ডেস্ক: মিয়ানমারের ডি ফ্যাক্টো নেতা অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করা সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রথমবারের মতো বড় আকারে প্রতিবাদ হয়েছে দেশটির রাজপথে।

এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে এ পর্যন্ত সবচেয়ে বড় গণপ্রতিবাদে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ‘অমঙ্গল দূর হবে’ বলে শ্লোগান দেন এবং রীতি অনুযায়ী অমঙ্গল দূর করতে তারা হাঁড়ি-পাতিল বাজান।

জানা যায়, দেশটির অন্তত ২০টি সরকারি হাসপাতালের চিকিৎসা কর্মীরা ধর্মঘট করার পরিকল্পনা করছেন। আন্দোলনকারীরা আইন না মানার ডাকও দিয়েছেন।

সু চিকে মুক্তি দেওয়ার জন্য সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। দলটি ৮ নভেম্বরের নির্বাচনে তাদের জয়ের স্বীকৃতি দেওয়ারও দাবি জানিয়েছে দলটি।

গত নভেম্বরের নির্বাচনে অং সান সুচির এনএলডি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু সেনাবাহিনী নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে।

সোমবার নবনির্বাচিত সংসদের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী অধিবেশন স্থগিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় । বৈঠক শুরুর প্রাক্কালে তাদের গ্রেফতার করা হয়।

এখন সামরিক প্রধান ও অভ্যুত্থানের নেতা মিন উং লাইং দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন। সাবেক জেনারেল মিয়ন্ট সুই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host