1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয় অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম, ভরি নামলো ২ লাখ ২২ হাজারে চার দশক ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আস্থার নাম: প্রধানমন্ত্রী মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী

টিকা নেওয়ার পর একেবারেই স্বাভাবিক রয়েছি:নার্স রুনু কস্তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৬০১ সময় দর্শন
অনলাইন ডেস্ক: করোনা টিকা নেওয়ার পর একেবারেই স্বাভাবিক রয়েছেন পাবনার সাহসী মেয়ে  রুনু ভেরোনিকা কস্তা। তিনি ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতিতে বাংলাদেশে প্রথম টিকা নেন। রুনু কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স এবং পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খরবাড়িয়া গ্রামের মেয়ে তিনি। তিনি কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ নার্সং ইনস্টিটিউট থেকে সেবিকার কোর্স সম্পন্ন করে মহৎ পেশায় যোগদান করেন।
টিকা নেওয়ার দু্ইদিন পর শুক্রবার তিনি গণমাধ্যম কর্মীদের জানান,‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আমাকে বলেছিলেন ভয় পাচ্ছ কিনা তখন আমি আরও বেশি সাহস পেয়েছি। প্রধানমন্ত্রীর এ কথা শুনে মনে জোর পেয়েছি।’’

তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক আছি, আমার কোন অসুবিধা হয়নি। গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছি। আজ এক আত্মীয়র বিয়েতে আসলাম। আমি একেবারেই স্বাভাবিক রয়েছি। মহামারির মধ্যেই হাসপাতালে গিয়ে করোনা রোগীদের সেবা করেছি। তখন ভয় লাগেনি। আর এখন টিকা গ্রহণ তো আমার জন্য আশার আলো।’

সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা টিকা গ্রহণ করবেন তারা কোনো দ্বিধা না করে স্বাভাবিকভাবে টিকা নিতে পারবেন। আশা করি কারও কোনো অসুবিধা কিংবা পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host