1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান ৬৯০ বন্দি এখনও পলাতক, ১৬৬ জনের তথ্য নেই: কারা মহাপরিদর্শক

ভিক্ষুক সমিতির নেতা যখন কাউন্সিলর প্রার্থী!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৮০৭ সময় দর্শন

শেরপুরের নকলা পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। নির্বাচনে কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন স্থানীয় ভিক্ষুক সমিতির সভাপতি আব্দুল হালিম। ৩০ জানুয়ারি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

আলোচিত এই কাউন্সিলর প্রার্থী জানান, পরিবার-পরিজন নিয়ে নকলা শহরের উত্তর বাজারের জোড়া ব্রিজের নিচে বসবাস করেন। বহুদিন ধরে তার কাউন্সিলর হওয়ার ইচ্ছা থাকলেও টাকা পয়সা না থাকায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছিলেন না। এলাকার মানুষে সহযোগিতায় এবার কাউন্সিলর নির্বাচিত হয়ে তার মনের আশা পূরণ করতে চান তিনি।

আব্দুল হালিম বলেন, ‘৫ নম্বর ওয়ার্ড এলাকার মানুষ আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে। এখন এলাকার যার যার সামর্থ্য অনুযায়ী ১০০, ২০০ ও ৫০০ টাকা দিয়ে সহযোগিতা করছেন। টাকা বেশি খরচ হবে এজন্য আমি নিজেই ইজিবাইকে করে আমার নির্বাচনী প্রচারণা করছি। আমার বউ এলাকায় চা বানিয়ে মানুষকে খাওয়াচ্ছেন এবং ভোট চাইছেন। চা বানাতে চা-পাতি, চিনি এলাকার মানুষরাই দিচ্ছেন।’

বেশ জোর দিয়েই চলছে আব্দুল হালিমের প্রচারণা। ‘মার্কা নিছি ব্রিজ, থাকিও ব্রিজের নিচেই, সবাই দয়া করে একটি করে ভোট দিবেন’-এভাবেই ইজিবাইকে করে মাইক নিয়ে নিজের নির্বাচনী প্রচারনা নিজেই চালিয়ে যাচ্ছেন তিনি।’

স্থানীয় বাসিন্দা হযরত আলী ও লাল মিয়া বলেন, ‘আব্দুল হালিম ভাইয়ের ইচ্ছা সে কাউন্সিলর হবে। এজন্য এলাকার মানুষ তাকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। তার একটি টাকাও নেই, সব টাকা এলাকার মানুষ দিচ্ছে। আশা করছি আব্দুল হালিম ভাইয়ের ইচ্ছা পূরণ হবে। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে তার।’

স্থানীয় নূর হোসেন বলেন, ‘আব্দুল হালিম কাকা ৫ নম্বর ওয়ার্ডের ভিক্ষুক সমিতির সভাপতি। এজন্য তার কাছে অনেক গরিব মানুষ আসে। সে নিজেও ব্রিজের নিচেই থাকে পরিবার-পরিজন নিয়ে। এলাকাবাসী সহযোগিতা করছে তাকে কাউন্সিলর হতে। গত নির্বাচনেও আব্দুল হালিম ওই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু ভুলের কারণে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host