1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩ টিতেই বিএনপির বিজয় ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ আওয়ামী লীগের কারণেই জনগণ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত: ফখরুল চাহিদা বাড়ায় কোরবানির বাজারে ভালো লাভের আশা পশু ব্যবসায়ীদের ভাঙ্গুড়ায় নারী খামারিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা   ভাঙ্গুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় ভাঙ্গুড়ায় সিসিডিবি’র উদ্যোগে আলোচনাসভা ও কৃষি মেলা দীর্ঘদিন অবহেলায় ভাঙ্গুড়ার কাঁচা সড়ক, ৩০ হাজার মানুষের দুর্ভোগ দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই-প্রাণীসম্পদ মন্ত্রী পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র

ইন্টারনেটের গতি কমতে পারে ৩০ জানুয়ারি

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৬৪৬ সময় দর্শন

আগামী ৩০ জানুয়ারি রাতে বাংলাদেশে ইন্টারনেটের গতি কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ওই দিন দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন রক্ষণাবেক্ষণের কারণে এটি হতে পারে।

রোববার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসসিসিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বিতীয় সাবমেরিন কেবল (এসইএ-এমই-ডব্লিউই-৫) কনসোর্টিয়ামের সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা কেবল মেরামতের পরিকল্পনা রয়েছে। ওই সময়ে এসইএ-এমই-ডব্লিউই-৫ কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে।

কিন্তু ওই সময় দেশের প্রথম সাবমেরিন কেবল এবং আইটিসি অপারেটরদের সার্কিটগুলো চালু থাকবে। তবে, দ্বিতীয় সাবমেরিন কেবলে রক্ষণাবেক্ষণ কাজ চলায় গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।

সাবমেরিন কেবল ছাড়াও বাংলাদেশ এখন ছয়টি বিকল্প মাধ্যমে (আইটিসি বা ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল) ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সঙ্গে যুক্ত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host