1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভাঙ্গুড়ার ১০ গৃহহীন পরিবার নতুন বাড়ি উপহার পেয়ে আবেগে আপ্লুত !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৭৮১ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার দশ ভুমিহীন ও গৃহহীন পরিরবার প্রত্যেকে দুই শতক জমিসহ ১০টি নতুন পাকা বাড়ি উপহার পেলেন। শনিবার দুপুরে উপজেলা পরিষদের সমম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে বাড়ির কবুলিয়ত দলিলগুলো ভুমিহীনদের কাছে হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,সহকারী কমিশনরি(ভুমি) কাওছার হাবীব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,ওসি(তদন্ত)নাজমুল হক,পল্লি বিদ্যুতের জিএম প্রকৌশলী মো: মাশফিকুল হাসান,এজিএম মনির হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রন্জু,মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি,মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদুর রহমান,যুবলীগ নেতা ইবনুল হাসান শাকিল প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুগ্রহে অষ্টমনিষা ইউনিয়নের লামকান এবং মন্ডুতোষ ইউনিয়নের টুনিপাড়ায় সরকারি সম্পত্তির উপর দশ গৃহহীন অসহায় পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর জাতীয় ভাবে উদ্বোধনের পর এই উপজেলার নির্ধারিত গৃহীনদের হাতে তাদের বাড়ির দলিপত্র তুলে দেওয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাওছার হাবীব জানান, উপজেলার ভুমিহীন ও গৃহহীন হিসাবে বাড়ি পেলেন- দুলাল কুমার দাশ,সুকুমার,আলো রানী,প্রফুল্ল চন্দ্র,লক্ষি রানী,সেলিম রেজা,শাহআলম,মোমিন,বাবু,বাহাদুর ও ইউনুছ আলী। তাদের প্রত্যেকের নামে দুই শতক ভুমিসহ ওই বাড়ি কবুলিয়ত রেজিষ্ট্রেশন করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। এই ১১টি বাড়ির মধ্যে একটি বাড়ির নির্মাণ খরচ পাবনা পল্লি বিদ্যুত সমিতি-১ বহন করেছে বলে জানা গেছে।

নতুন বাড়ির মালিক হওয়ার পর লক্ষি রানী,আলো রানী ও শাহআলমসহ গৃহহীনরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রতিক্রিয়ায় বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বলেই আজ আমাদের মত হতদরিদ,অসহায় ও ভুমিহীনরা সুন্দর একটা বাড়ি পেলাম। তারা আরো বলেন, এটা আমাদের কাছে ¯^প্নের মত। যা কখনোই কপ্লনায় আসেনি। তারা প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host