1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

দীর্ঘদিনের প্রেমের সম্পর্কতে বিয়ে, বিয়ের পরের দিনই লাশ হলো তন্বী

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৪৬৯ সময় দর্শন

 হাতে আঁকা মেহেদীর রং উঠতে না উঠতেই বিয়ের দ্বিতীয় দিনের মাথায় ফাঁসিতে ঝুললো নববধূ। বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় বাসাইল পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নববধূর নাম জান্নাতুল রুবাইয়াত ত্বন্নি (১৯), পিতার নাম হাসেম খানশুর (৬৬), বাড়ি বাসাইল উপজেলার উত্তর মধ্যপাড়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকার পর মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে ত্বন্নির বিয়ে হয় বাসাইল পশ্চিম পাড়ার ‘মৃত’ গিয়াস আহমেদের মেঝ ছেলে সাইম আহমেদের সাথে। এসময় ত্বন্নির পিতাসহ সাইমের অভি’ভাবকবৃ’ন্দও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০ জানুয়ারি আনুমানিক ১১টার সময় ত্বন্নির স্বামী বাজারে গেলে খা’লি ঘরে ভেতর থেকে দরজা লাগিয়ে ত্বন্নিকে ঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলে থাকতে দেখা যায়। এ সময় প্রতিবেশিরা চিৎকার করলে স্থানীয় লোক জমায়েত হয়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ এসে বদ্ধ ঘরের দরজা ভেঙে ত্বন্নির লাশ নামায়।

বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর শুনে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ‘লাশ নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য ‘লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ‘অপমৃত্যু মামলা হয়েছে। উল্লেখ্য যে, ত্বন্নি সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের একজন মেধাবি ছাত্রী ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host