1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাঠ-পার্ক পুনরুদ্ধার ও মাদকমুক্তকরণে উদ্যোগ নিয়েছে সরকার: এলজিআরডি মন্ত্রী পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজছাত্রসহ দুজনকে হত্যা প্রতারণার অভিযোগে বিএনপি নেতার বহিষ্কারের দাবি কৃষকদল নেতার ঈশ্বরদীতে সড়কে দূর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ২ জনের হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ পাঁচ জনের নামে মামলার আবেদন অনলাইন সংবাদমাধ্যমের জন্য নতুন নীতিমালা আনা হচ্ছে-সংসদে প্রতিমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের রায়ে আলহামদুলিল্লাহ বললেন জামায়াত আমির ৭.৮ মাত্রার ভূমিকম্পে ফিলিপাইনে ধসে পড়েছে বহু ভবন ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৭ জুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক বিষয় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির জায়গা পেলেন যারা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১
  • ৫৬১ সময় দর্শন

সংবাদ ডেস্ক:  আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে। 

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (১৭ জানুয়ারি) এই কমিটি অনুমোদন দেন।

৫৬ সদস্যের কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ৯ এমপিকে রাখা হয়েছে। তারা হচ্ছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ, ডা. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক এবং নাজিম উদ্দিন জলিল জন।

কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুল আউয়াল শামীল ছাড়াও সদস্য হিসেবে আরও রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা, শাহাব আহমেদ, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, খান মাইনুল ইসলাম মুস্তাক, তারিক হাসান সৌমি, জাফর সাদিক বিপ্লব, তরুণ কান্তি দাস, শেখ আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার ইমরানুল কবির, ব্যারিস্টার ইমরানুল হাই, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, শাহরিন তিলোত্তমা শ্রাবণ, ফাইয়াজুল হক রাজু, শিখা বোস, নারায়ণ সাহা মনি, এনায়েতুল্লাহ তুষার, রায়হান শাকিব, গোলাম ফরিদ আহমেদ, শারমীন সুলতানা লিলি, ফায়রুজ চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ মনির, সুমনা করীম, সিলভিয়া পারভীন লেনী, সুরুজ আলম, সুমন কুন্ডু, কামাল মোহাম্মদ নাসের (রুবেল), আসাদুজ্জামান নাদিম, মোহাম্মদ রুহুল আমিন, শেখ মমিন, জসিমুদ্দিন আকন্দ রনি, কান্তারা খান, নেহরীন মোস্তফা, প্রতীক চক্রবর্তী, ফাহিমা চৌধুরী মনি, সোয়াত আকশির মুজিব ওয়াসি, আয়ুব আলী, জিয়াউল হক শিমুল, ফাহাদ ইউসুফ হোসাইন, খালেদ মাসুদ আহমেদ ও আব্দুল মজিদ।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে আরও তিনজনকে রাখা হয়েছে। তারা হচ্ছেন ড. আব্দুল মোমিন, ড. শামস রহমান ও ড. মো. মহিউদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host