1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও;আটক যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ ভাঙ্গুড়ায় গ্রামবাসীর বিক্ষোভের মুখে আসামী ছাড়লো পুলিশ!  ভাঙ্গুড়ার বুলবুলি ঘোষ ৬৯ বছর বয়সেও পাননি বীরাঙ্গনা নারীর স্বীকৃতি এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার HWRC মানুষের কল্যাণে কাজ করছে, ভবিষ্যতেও করবে: প্রফেসর বাবলু ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন অশ্রুসিক্ত নয়নে প্রবীণ মাদরাসা শিক্ষকের বিদায় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময় ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৫৬৬ সময় দর্শন

সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে কংগ্রেস।

গত ৬ জানুয়ারি ট্রাম্পের উসকানিতে ক্যাপিটল হিলে দাঙ্গার পর ডেমোক্র্যাটরা এমন পদক্ষেপ নিয়েছেন। কিন্তু ব্যাপক প্রতীকী ভোটের আগে ট্রাম্পের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে অস্বীকার জানিয়েছেন পেন্স।

তবু ট্রাম্পকে দায়িত্ব পালনে অক্ষম ঘোষণ করে একজন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে পেন্সের প্রতি আহ্বান জানিয়ে এই প্রস্তাব পাস করা হয়েছে। যদিও এটি মেনে চলতে ভাইস প্রেসিডেন্টের কোনো বাধ্যবাধকতা নেই।

এখন দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি ও কাতারভিত্তিক আলজাজিরা এমন খবর দিয়েছে।

ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষ হতে আর হাতেগোনা কয়েক দিন বাকি আছে। তবে শেষ দিনগুলোতে নিজ দল রিপাবলিকানদের কাছ থেকে তিনি সমর্থন পেয়েছেন।

সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছিলেন ডেমোক্র্যাটদলীয় সদস্যরা।

কিন্তু সেই দাবি উড়িয়ে দিয়ে পেন্স বলেন, আমি বিশ্বাস করি না যে, এ জাতীয় পদক্ষেপ আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবে বা আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host