1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর মতবিনিময় ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখে দিতে বিএনপির বিক্ষোভ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি ঈশ্বরদীতে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতাকে ছুরিকাঘাত ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ভুয়া ফটোকার্ড ও অপতথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন আইনমন্ত্রী

ঢাকাতে দুর্বৃত্তের ছুরি আঘাতে প্রাণ গেল কিশোরের

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৬৫৬ সময় দর্শন

সংবাদ ডেস্ক: রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সিফাত ভূঁইয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে কামরাঙ্গীরচরের ছাতা মসজিদ বরিশাইল্লা গলি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সিভাত কামরাঙ্গীরচর ছাতা মসজিদ এলাকায় একটি বোর্ড কার্টুন কারখানায় কাজ করতেন। সে তারা মসজিদ সংলগ্ন লবণের ফ্যাক্টরি এলাকায় তার নানা আকবর আলীর বাসায় থাকত। তার বাবার নাম পলাশ মোল্লা।

সিফাতের কর্মরত কারখানার মালিক ফজলুল হক জানান, কামরাঙ্গীরচর বরিশাইল্লা গলি এলাকায় সিফাত একটি দোকানে চটপটি খাচ্ছিল। এ সময় শুভ (১৫) নামের এক কিশোরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুভসহ ২/৩ জন মিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় সিফাত। রক্তাক্ত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host